Saturday, May 16, 2026
Home জাতীয় সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়নোর নির্দেশ মালিক সমিতির

সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়নোর নির্দেশ মালিক সমিতির

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় সরকারিভাবে নতুন ভাড়া ঘোষণা না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব সাইফুল আলম জানান, সব পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া তালিকা কঠোরভাবে অনুসরণ করতে হবে। সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করলে তা অনিয়ম হিসেবে গণ্য হবে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় বাস পরিচালনার খরচ বেড়েছে। পাশাপাশি ডলারের উচ্চমূল্যের কারণে আমদানিকৃত যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে, যা পরিবহন মালিকদের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

এই প্রেক্ষাপটে ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন পরিবহন খাতের নেতারা। তাদের মতে, জ্বালানির নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ করা জরুরি, যাতে খাতটির স্থিতিশীলতা বজায় থাকে।সম্প্রতি রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে ভাড়া বৃদ্ধির একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। খুব শিগগিরই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল থেকে নতুন দরে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। বর্তমানে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা সরাসরি পরিবহন খাতের ব্যয়ের ওপর প্রভাব ফেলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফারাক্কা বাঁধ মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেশের অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে...

যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বৈদ্যুতিক ক্যাবল লাইনের উন্নয়ন এবং লাইনের পাশের গাছপালার শাখা-প্রশাখা কাটতে আজ শনিবার (১৬ মে) দেশের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোর...

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক নিরাপত্তার স্বার্থে এবং সম্ভাব্য জালিয়াতি এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি কিছু অননুমোদিত প্রতিষ্ঠান সাধারণ প্লাস্টিক...

ঢাকা ব্যাংকের গুলশান এভিনিউ শাখার উদ্বোধন

ঢাকা ব্যাংক পিএলসি তার ১১৮তম শাখা হিসেবে ‘গুলশান এভিনিউ শাখা’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর গুলশানে হেনা সুবাস্তু স্পেস স্কাইলাইন এভিনিউতে এক...

Recent Comments