Sunday, June 14, 2026
Home জাতীয় প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় আগামী জুলাই মাস থেকে সারা দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের উৎপাদিত পণ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া এবং ছোটবেলা থেকেই তাদের মধ্যে দেশীয় পণ্যের প্রতি আগ্রহ তৈরি করা। ‘মেড ইন বাংলাদেশ’ ধারণাকে আরও শক্তিশালী করতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।

মাহদী আমিন আরও জানান, প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীর হাতে এসব ব্যাগ ও ইউনিফর্ম তুলে দেওয়া হবে। পর্যায়ক্রমে এই কার্যক্রম বিস্তৃত করে দেশের সব প্রান্তিক অঞ্চলেও একই ধরনের পোশাক ও ব্যাগ সরবরাহ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করার পাশাপাশি ধনী-দরিদ্র বৈষম্য কমিয়ে আনার প্রচেষ্টাও চালানো হবে। তিনি বলেন, সরকার এমন একটি সমাজ গড়তে চায় যেখানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত থাকবে। সেই লক্ষ্য থেকেই প্রাথমিক পর্যায় থেকেই একরূপ পোশাক ও উপকরণ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া পরিবেশ সচেতনতা তৈরির বিষয়টিও এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক। পাটজাত ব্যাগ ব্যবহারের মাধ্যমে শিশুদের প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হবে এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে উৎসাহিত করা হবে। সরকারের আশা, এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন দেশীয় শিল্প খাত উপকৃত হবে, তেমনি নতুন প্রজন্মের মধ্যে টেকসই ও সচেতন জীবনধারার ভিত্তি ড়ে উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত...

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

৬০ কিমি বেগে দেশের ১০ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে...

Recent Comments