Sunday, June 14, 2026
Home জাতীয় হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ মামলায় রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ মামলার শুনানি পরিচালনা করছে। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, আজকের সাক্ষী মামলার তদন্ত ও অভিযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে পারেন। তবে মামলার সংবেদনশীলতা এবং নিরাপত্তাজনিত কারণে তার পরিচয় গোপন রাখা হয়েছে।

এর আগে গত ৩ জুন ওই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তা পিছিয়ে রোববারের জন্য পুনর্নির্ধারণ করেন। চলতি বছরের ২১ জানুয়ারি শুরু হওয়া সাক্ষ্যগ্রহণ পর্বে ইতোমধ্যে চারজন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান।

মামলার নথি অনুযায়ী, মোট ১৭ জন আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজন বর্তমানে পলাতক রয়েছেন। অপরদিকে, মামলার বাকি ১০ আসামি গ্রেফতার অবস্থায় রয়েছেন এবং ঢাকার সেনানিবাস এলাকায় স্থাপিত বিশেষ সাব-জেলে রাখা হয়েছে।

অভিযোগপত্রে র‍্যাবের সাবেক কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক মন্ত্রী, সাবেক পুলিশপ্রধান এবং নিরাপত্তা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। তাদের বিরুদ্ধে গুম, বেআইনি আটক এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা...

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত...

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: কক্সবাজারে প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন...

Recent Comments