Wednesday, April 22, 2026
Home পুঁজিবাজার ১৫ ব্রোকার হাউজকে শোকজ

১৫ ব্রোকার হাউজকে শোকজ

অনৈতিকভাবে শেয়ার বিক্রির আদেশ দেওয়ায় ১৫টি ব্রোকারেজ হাউজকে শোকজ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) কমিশনের সহকারী পরিচালক মো. কামাল হোসাইন স্বাক্ষরিত চিঠি ব্রোকারেজ হাউজগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আজ লেনদেন শুরুর আগে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টার মধ্যে আগের দিনের ক্লোজিং দরের থেকে ২ শতাংশ নিচে শেয়ারের বিক্রয়াদেশ দেওয়া হয়েছে। যা বেআইনি ও অসৎ উদ্দেশ্যে করা হতে পারে। এই পরিস্থিতিতে তাদের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে কমিশন।

ব্রোকারেজ হাউজগুলো হলো- শাহেদ সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া, শেলটেক ব্রোকারেজ, আইডিএলসি সিকিউরিটিজ, এস অ্যান্ড এইচ ইকুইটি, লঙ্কাবাংলা, বিডি ফাইন্যান্স, এমটিবি সিকিউরিটিজ, মার্কেন্টাইল ব্যাংক, ইউসিবি স্টক ব্রোকার হাউজ, গ্লোব সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, আইসল্যান্ড সিকিউরিটিজ, কাইয়ুম এবং মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, লেনদেন শুরুর হওয়ার আগেই ১৫ ব্রোকারেজ হাউজ থেকে কিছু কোম্পানির শেয়ার ২ শতাংশ কমে বা সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমায় বিক্রয়াদেশ দেওয়া হয়। যা সন্দেহজনক। এ বিষয়ে ব্রোকারেজ হাউজগুলোর কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। যদি সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী করণীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যয়সংকোচনের অংশ হিসেবে খাবারের খাতে উল্লেখযোগ্য কাটছাঁট করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকারি...

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বোরো মৌসুমে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচির...

সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়নোর নির্দেশ মালিক সমিতির

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় সরকারিভাবে নতুন...

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় আগামী জুলাই মাস থেকে সারা দেশের প্রতিটি উপজেলায় দুটি করে...

Recent Comments