Tuesday, May 19, 2026
Home বিবিধ ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো "উজ্জীবিত তারণ্য" সংগঠন

৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো “উজ্জীবিত তারণ্য” সংগঠন

৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো কুমিল্লা জেলা বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়নের এক ঝাঁক তরুণের সংগঠন “উজ্জীবিত তারণ্য” সংগঠন।
সংগঠনটি তাদের শ্লোগান “ভিন্ন পথ, ভিন্ন মত, সমাজ বাঁচাতে ঐক্য মত” এর ভিত্তিতে ২০১৯ সাল প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি।

শনিবার (২৫ নভেম্বর) শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা এবং আনন্দ র‍্যালির মধ্য দিয়ে উদযাপিত হয় ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুজ্জামান, হেড মুহাদ্দিস, নিশ্চিন্তপুর ডি. এস.কামিল মাদ্রাসা, কচুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন বাদল, চেয়ারম্যান, ১২নং আড্ডা ইউনিয়ন পরিষদ, নাছির হোসেন (সাবেক সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়),ডাঃ জোবায়ের আহমেদ, পরিচালক, জোবায়ের মেডিকেয়ার, আড্ডা, জাহাঙ্গীর হোসেন মীর (পরিদর্শক ও পরিক্ষক আই, ডি,পি এডুকেশন বাংলাদেশ)
ডাঃ মো:মহিন উদ্দিন (রাজু) (উপ-সহকারী,কমিউনিটি মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরুড়া, কুমিল্লা এবং তোফাজ্জল হোসেন সাকিব (সিনিয়র অফিসার,এস বি এ সি ব্যাংক পিএলসি)।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেনঃ ইমান হোসেন বারেক (সভাপতি উজ্জীবিত তারুণ্য)। সংগঠনটি তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় ২১০০জন মুমূর্ষু রোগীকে রক্ত দান করেছে। তাছাড়া সমাজের বিভিন্ন শ্রেণীর সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে ‌। উল্লেখ্য যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় ৩৫জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র “কম্বল” প্রদান এবং একজন অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় সকলেই ভবিষ্যতে উক্ত সংগঠনের সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজ এর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ঘিরে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীটির কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন আইন...

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির...

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

Recent Comments