Friday, July 3, 2026
Home জাতীয় র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ঘিরে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীটির কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন আইন প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বাহিনীটির নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের তিন মাসের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ডা. জাহেদ উর রহমান বলেন, এতদিন র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের আওতায় পরিচালিত হলেও এখন এটিকে একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র আইনি কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনে বাহিনীর দায়িত্ব, ক্ষমতা, জবাবদিহি ও কার্যপদ্ধতি আরও সুস্পষ্টভাবে নির্ধারণ করা হবে।

অতীতে র‍্যাবের বিরুদ্ধে যেসব বিতর্ক ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল, সেগুলো বিবেচনায় রেখেই সংস্কারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হচ্ছে আধুনিক, দক্ষ ও মানবাধিকারসম্মত একটি বিশেষায়িত বাহিনী গড়ে তোলা।

দেশে সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় একটি এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। তার মতে, র‍্যাব বিভিন্ন সময়ে জঙ্গিবাদ দমন ও বড় ধরনের অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আধুনিক সরঞ্জাম ও বিশেষ প্রশিক্ষণের কারণে বাহিনীটির কার্যকারিতাও উল্লেখযোগ্য।

নতুন আইনি কাঠামো বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে বাহিনীটির কর্মকাণ্ডে আরও স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা হবে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

Recent Comments