Friday, July 3, 2026
Home জাতীয় তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এন্টনিও আলেসান্দ্রো। মঙ্গলবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইতালিতে কর্মরত বাংলাদেশি অভিবাসীরা তাদের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে ইতালির অর্থনীতিতে যেমন অবদান রাখছেন, তেমনি রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছেন।

এ সময় রাষ্ট্রদূত সমুদ্রপথে অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের বিষয়টি উল্লেখ করে নিরাপদ ও বৈধ অভিবাসন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বৈধ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন নিশ্চিত করা গেলে উভয় দেশই উপকৃত হবে।

জবাবে তথ্যমন্ত্রী বলেন, ইতালি বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। তিনি বৈধ উপায়ে আরও বেশি বাংলাদেশি কর্মী গ্রহণে ইতালি সরকারের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সম্প্রচার প্রযুক্তি খাতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ ও অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেন।

মন্ত্রী আরও বলেন, প্রযুক্তিগত উন্নয়ন ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। পাশাপাশি তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও বৈধ অভিবাসন বাড়ানোর বিষয়ে ইতালির সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় ইতালির রাষ্ট্রদূত জানান, গত এক বছরে বাংলাদেশ থেকে প্রায় ২০ হাজার মানুষ ইতালিতে বৈধভাবে অভিবাসন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন সিইও মোহাম্মদ আমদাদ উল্লাহ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)-এর পরিচালনা পর্ষদ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ আমদাদ উল্লাহকে নিয়োগ দিয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) থেকে...

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

Recent Comments