Wednesday, July 15, 2026
Home বিবিধ জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে।

প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন জনসচেতনতামূলক ভিডিও ও বার্তা নিয়মিত সম্প্রচার করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনের পাশাপাশি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিংকডইনসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্মে এসব কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে দ্রুত এবং বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছানো যায়।

চলমান এই উদ্যোগে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে—ই-সিগারেটের স্বাস্থ্যঝুঁকি, ধূমপান ত্যাগের উপকারিতা এবং তামাক চাষের পরিবেশগত ক্ষতি। ই-সিগারেটবিষয়ক বার্তায় তরুণদের মধ্যে বাড়তে থাকা ভেপিং প্রবণতা নিয়ে সতর্ক করা হয়েছে এবং এটি নিরাপদ নয়—এমন বার্তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

ধূমপান ত্যাগ নিয়ে তৈরি কনটেন্টে দেখানো হয়েছে, ধূমপান ছাড়ার পর শরীরে কীভাবে ইতিবাচক পরিবর্তন আসে এবং সময়ের সঙ্গে সঙ্গে গুরুতর রোগের ঝুঁকি হ্রাস পায়। একই সঙ্গে তামাক চাষের কারণে কৃষিজমির উর্বরতা হ্রাস, বন উজাড় এবং পরিবেশ দূষণের মতো ক্ষতিকর প্রভাবগুলোও তুলে ধরা হয়েছে।‌ এ‌কটি সুস্থ ও তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে এই প্রচারণা কার্যক্রম দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments