Saturday, July 18, 2026
Home জাতীয় বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে সরকারপক্ষ, স্বতন্ত্র সদস্য এবং বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, কমিটিতে সরকারপক্ষ থেকে সাতজন এবং স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে পাঁচজনকে রাখা হয়েছে। বাকি পাঁচজন সদস্যের নাম বিরোধী দলের কাছ থেকে চাওয়া হয়েছে। তবে তারা বিষয়টি পরবর্তী সংসদ অধিবেশনে জানাবে বলে জানিয়েছে। বিরোধী দলের তালিকা হাতে পেলেই সংবিধান সংশোধনের বিষয়ে জুলাই সনদের আলোকে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে বলে উল্লেখ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত বিভিন্ন অধ্যাদেশ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেগুলো বাতিল করা হয়নি, বরং আরও পর্যালোচনার জন্য আপাতত উপস্থাপন করা হয়নি। ইতোমধ্যে মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন আইন নিয়ে প্রাথমিক পর্যায়ের পরামর্শ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন মহল থেকে পাওয়া সুপারিশগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং উপযুক্ত সময়েই সেগুলো আইন প্রণয়নের প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে।

এদিকে রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, সরকার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এখন বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত।

তিনি জানান, আদালত খোলার প্রথম দিনেই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে, যা মামলার গুরুত্বকে প্রতিফলিত করে। সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ায় সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

Recent Comments