Tuesday, July 14, 2026
Home জাতীয় চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে

অতিবৃষ্টিজনিত বন্যা পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব অঞ্চলে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রীও। দেশের সার্বিক পরিস্থিতি, পরীক্ষাকেন্দ্রগুলোর প্রস্তুতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৈঠকে উপস্থিত শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় সেখানে আপাতত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও জানান, পরীক্ষা সংক্রান্ত পরবর্তী নির্দেশনা এবং স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে। পরিস্থিতির উন্নতি হলে নতুন তারিখ নির্ধারণ করে শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করা হবে।

এর আগে সোমবার রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন নির্ধারিত পরীক্ষাগুলো ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষাকেন্দ্র কার্যক্রম পরিচালনার জন্য উপযোগী থাকায় সেখানে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণে কোনো বাধা নেই।

শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যেসব এলাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা, কেন্দ্র ব্যবস্থাপনা এবং সার্বিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পররাষ্ট্র কমিটির নেতৃত্বে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। সোমবার (১৩...

চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে

অতিবৃষ্টিজনিত বন্যা পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব অঞ্চলে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত...

শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: তথ্য উপদেষ্টা

  ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় এনে আদালতের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক...

১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত

সদ্য পদোন্নতি পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ১০১ জন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করেছে সরকার। পুনরাদেশ না দেওয়া...

Recent Comments