Wednesday, July 22, 2026
Home বিবিধ পূর্বাচল সড়কের আবর্জনা অপসারণ করছে সিটি করপোরেশন

পূর্বাচল সড়কের আবর্জনা অপসারণ করছে সিটি করপোরেশন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিশাল সংবর্ধনা দিয়েছে দলটি। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), ১০০ ফিট সড়ক, কুড়িল ও বিমানবন্দর সড়কে কয়েক লাখ মানুষের সমাগম হয়। তবে তারা সরে যাওয়ার পর ভিন্ন চিত্র দেখা যায় দৃষ্টিনন্দন সড়কগুলোতে। এসব সড়ক ও সড়কের ফুটপাতে ময়লা-আবর্জনা যত্রতত্র পড়ে থাকতে দেখা যায়।

গতকাল রাতে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে জানানো হয়, শুক্রবার সকাল থেকে পুরো পথের আবর্জনা পরিষ্কার করবেন তারা।

পোস্টে বলা হয়, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে জনসমাবেশে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য ঢাকা মহানগর উত্তর বিএনপি স্বেচ্ছাশ্রমে শুক্রবার সকাল থেকে অপসারণ কার্যক্রম শুরু করবে।’

আজ সকাল থেকে এসব সড়কে পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে উত্তর সিটি করপোরেশন। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব সড়ক পরিষ্কার করতে উত্তরা, গুলশান, বনানীসহ আশপাশের এলাকার পরিচ্ছন্নতাকর্মীদের আনা হয়েছে। প্রায় অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে দেখা যায় ১০০ ফিট সড়কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments