Saturday, July 4, 2026
Home জাতীয় অপরাধ দমনে মাঠে থাকবেন ৬৫৩ বিচারিক হাকিম

অপরাধ দমনে মাঠে থাকবেন ৬৫৩ বিচারিক হাকিম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচদিন মাঠে থাকবেন ৬৫৩ জন বিচারিক হাকিম। তারা ৮৯(এ) অনুযায়ী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার করতে পারবেন।

শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার যুগ্মসচিব মো. মাহবুবার রহমান সরকার এসব কথা বলেন।

মাহবুবার রহমান সরকার বলেন, বিচারিক হাকিম থাকবেন ৬৫৩ জন। আমরা রিকুইজিশন দিয়েছি। তারা কাজ করবেন পাঁচদিন। ভোটের আগে দুদিন, ভোটের দিন এবং ভোটের পরে দুদিন কাজ করবেন। তারা ৮৯(এ) অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এসব অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে পারবেন।

তিনি বলেন, জুডিশিয়াল অফিসার নিয়োগ হয়েছেন নির্বাচনী তদন্ত কমিটিতে। গত সপ্তাহে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে তাদের নিয়োগ দেয়। নির্বাচনী মাঠে আচরণবিধি লঙ্ঘন হলে তারা তদন্ত করে তিন দিনের মধ্যে রিপোর্ট দেবেন। কমিশন তা পর্যালোচনা করে অপরাধী প্রার্থী, ব্যক্তি বা দলকে দণ্ড দিতে পারে। এই কমিটির ফলে আচরণবিধি লঙ্ঘন কমবে।

ইসির এই যুগ্মসচিব আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিটি ছিল ১২২টা। এবার ৩০০ আসনে ৩০০টি করা হয়েছে। আগে বিচারিক কর্মকর্তা যারা কমিটিতে আসতেন তারা বিচারিক অফিসও করতেন। এবার কমিশনের অনুরোধে সুপ্রিম কোর্ট তাদের ফুলটাইমের জন্য নিয়োগ দিয়েছেন। সবসময় এ কাজই করবেন। নির্বাচনী বিধি লঙ্ঘন হলে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা নিতে পারবেন। তারা এরই মধ্যে মাঠে আছেন। ফুল ফেজে কাজ করবেন রোববার (২৬ নভেম্বর) থেকে।

তিনি বলেন, আমরা সব সময়ই এমন কমিটি চাইতাম। কিন্তু লোকবল সংকটের কারণে আগে সেটা সম্ভব হয়নি। এবার ৩০০টি আসনেই কমিটি করা হয়েছে। আগামী সোমবার থেকে তিন দিনে তাদের ট্রেনিং হবে। প্রতিদিন ১০০ জন করে ট্রেনিং নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments