Friday, July 3, 2026
Home জাতীয় এইচএসসির ফল রোববার, জানা যাবে যেভাবে

এইচএসসির ফল রোববার, জানা যাবে যেভাবে

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার (২৬ নভেম্বর) প্রকাশ করা হবে। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর সারা দেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন।

প্রধানমন্ত্রী উদ্বোধনের পর এদিন দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত জানাবেন।

কিন্তু এর আগেই বেলা ১১টায় ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে জানতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ ইআইআইএন (প্রতিষ্ঠানের নম্বর) ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে ফলাফল তালিকা ডাউনলোড করতে পারবে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা অনুষ্ঠিত হয় পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে। তবে শিক্ষার্থীদের দাবির মুখে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও মোবাইলে ক্ষুদে বার্তা পাঠানোর মাধ্যমে ফলাফল জানতে পারবে।

এছাড়া ক্ষুদে বার্তা পাঠানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে এইচএসসি লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পরীক্ষার সাল টাইপ করে ১৬২২২ নম্বরে ক্ষুদে বার্তা পাঠাতে হবে।

এরপর ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments