৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো কুমিল্লা জেলা বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়নের এক ঝাঁক তরুণের সংগঠন “উজ্জীবিত তারণ্য” সংগঠন।
সংগঠনটি তাদের শ্লোগান “ভিন্ন পথ, ভিন্ন মত, সমাজ বাঁচাতে ঐক্য মত” এর ভিত্তিতে ২০১৯ সাল প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি।
শনিবার (২৫ নভেম্বর) শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা এবং আনন্দ র্যালির মধ্য দিয়ে উদযাপিত হয় ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুজ্জামান, হেড মুহাদ্দিস, নিশ্চিন্তপুর ডি. এস.কামিল মাদ্রাসা, কচুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন বাদল, চেয়ারম্যান, ১২নং আড্ডা ইউনিয়ন পরিষদ, নাছির হোসেন (সাবেক সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়),ডাঃ জোবায়ের আহমেদ, পরিচালক, জোবায়ের মেডিকেয়ার, আড্ডা, জাহাঙ্গীর হোসেন মীর (পরিদর্শক ও পরিক্ষক আই, ডি,পি এডুকেশন বাংলাদেশ)
ডাঃ মো:মহিন উদ্দিন (রাজু) (উপ-সহকারী,কমিউনিটি মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বরুড়া, কুমিল্লা এবং তোফাজ্জল হোসেন সাকিব (সিনিয়র অফিসার,এস বি এ সি ব্যাংক পিএলসি)।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেনঃ ইমান হোসেন বারেক (সভাপতি উজ্জীবিত তারুণ্য)। সংগঠনটি তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় ২১০০জন মুমূর্ষু রোগীকে রক্ত দান করেছে। তাছাড়া সমাজের বিভিন্ন শ্রেণীর সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে । উল্লেখ্য যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় ৩৫জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র “কম্বল” প্রদান এবং একজন অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় সকলেই ভবিষ্যতে উক্ত সংগঠনের সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজ এর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।


