Sunday, April 19, 2026
Home কর্পোরেট বিআইসিএমে সুকুক সংক্রান্ত রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

বিআইসিএমে সুকুক সংক্রান্ত রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর রিসার্চ সেমিনার-৪৭ আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে “Alternative Sukuk Structures to Finance Development Projects Without Raising Debt”- শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইনসিফ বিশ্ববিদ্যালয়ের ইসরা ইন্সটিটিউটের রিসার্চ ফেলো জনাব মেজবাহ উদ্দিন আহমেদ।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীন-এর সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জনাব ইশতেকমাল হোসাইন ও ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ফিন্যান্স,ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স (আইএফবিআই)প্রোগ্রামের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড.আব্দুর রহমান।

আলোচকগণ রিসার্চ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন। রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আহমেদ খান। মেজবাহ উদ্দিন আহমেদ এর সাথে আলোচ্য গবেষণা প্রবন্ধটির সহযোগী লেখক হিসেবে রয়েছেন ইনসিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.ওবিয়াতুল্লাহ ইসমাত বাচা,ইসরা ইন্সটিটিউটের ডেপুটি প্রেসিডেন্ট রিসার্চ ড.মারজান মুহাম্মাদ ও ইসরা ইন্সটিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো ড. নূর সুহাইদা কাসরী।

ইন্সটিটিউটের অভ্যন্তরীন গবেষকদের গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৪৭ আয়োজন করা হয়। উক্ত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দসহ সুকুক মার্কেট ডেভেলপমেন্টের জন্য সুকুক সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ থেকে আমন্ত্রিত অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জয়-পলক মামলায় আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট বন্ধ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে।...

‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান

যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারো লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের...

কাল থেকে সারা দেশে একযোগে শিশুরা পাবে হামের টিকা

প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আনুপাতিক হারে বাড়ছ মৃত্যুও। তাই হামের প্রাদুর্ভাব রোধে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি...

Recent Comments