Tuesday, June 16, 2026
Home কর্পোরেট ব্র্যাক ব্যাংকের শাখা নেটওয়ার্কে ৮ মাসে আমানত বেড়েছে ১০ হাজার কোটি টাকা

ব্র্যাক ব্যাংকের শাখা নেটওয়ার্কে ৮ মাসে আমানত বেড়েছে ১০ হাজার কোটি টাকা

ব্র্যাক ব্যাংক ২০২৫ সালের প্রথম আট মাসে তাদের ব্রাঞ্চ নেটওয়ার্কের মাধ্যমে ১০ হাজার কোটি টাকার নিট আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্যাংকটির মতে, এই অর্জন গ্রাহকের আস্থা ও সম্পর্কের টেকসই প্রতিফলন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কে আমানতের প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে ব্যাংকটি আমানত সংগ্রহে নতুন মানদণ্ড স্থাপন করছে।

এই সাফল্য উদ্‌যাপন করতে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, রিজিওনাল ও ক্লাস্টার হেডসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহক আস্থা ও ব্যাংকের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কই প্রবৃদ্ধির মূল শক্তি। এ বিষয়ে তারেক রেফাত উল্লাহ খান জানান, আমানত সংগ্রহে আস্থাই সবচেয়ে বড় সম্পদ। তিনি আশা প্রকাশ করেন, বছরের বাকি সময় ও সামনের দিনগুলোতেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।

ব্যাংকের নেতৃত্ব মনে করছে, এ অর্জন কেবল ব্যবসায়িক প্রবৃদ্ধি নয়, বরং গ্রাহক সম্পর্ককে আরও শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments