Tuesday, June 16, 2026
Home জাতীয় স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্ষা মৌসুম শেষ হওয়ার পর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচন ধাপে ধাপে আয়োজন করা হবে। আর্থিক সক্ষমতা ও বাজেট বরাদ্দের ভিত্তিতে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এ বিষয়টি বিবেচনায় রেখে চলতি জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচন আয়োজনের সম্ভাব্য ব্যয় নির্ধারণে নির্বাচন কমিশনের কাছেও তথ্য চাওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই পরিকল্পনার আওতায় অনুষ্ঠিত হবে। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাচনও এই সময়ের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ রয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সূত্র মতে, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। নতুন অর্থবছর শুরু হওয়ার পর নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments