Wednesday, June 3, 2026
Home কর্পোরেট রিহ্যাবের সভাপতি আফজাল, জ্যেষ্ঠ সহসভাপতি রাজ্জাক

রিহ্যাবের সভাপতি আফজাল, জ্যেষ্ঠ সহসভাপতি রাজ্জাক

শনিবার মধ্য রাতে প্রকাশিত প্রাথমিক ফল অনুসারে, সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আলী আফজাল ও জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রাজ্জাক

২০২৬-২৮ মেয়াদে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মধ্য রাতে প্রকাশিত প্রাথমিক ফল অনুসারে, সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আলী আফজাল ও জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রাজ্জাক। প্রগতিশীল প্যানেল থেকে গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান মো. আলী আফজাল ২৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের মো. ওয়াহিদুজ্জামান পেয়েছেন ১৯৩ ভোট।

অন্যদিকে ২১৬ ভোট পেয়ে জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হন আব্দুর রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত আলী ভূঁইয়া পেয়েছেন ২১৪ ভোট।

সহসভাপতি ১, ২ ও ৩ পদে জয়ী হয়েছেন যথাক্রমে মোহাম্মদ আক্তার বিশ্বাস, আবু খালিদ মো. বরকতুল্লাহ ও এ এফ এম ওবায়েদুল্লাহ। সহসভাপতি (ফাইন্যান্স) নির্বাচিত হয়েছে মো. হারুন অর রশিদ এবং সহসভাপতি (চট্টগ্রাম) হয়েছেন মোহাম্মদ মোরশেদুল হাসান।

এবারের নির্বাচনে ঢাকা অঞ্চল থেকে পরিচালক পদে ২০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ৩৩৮ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন মো. লাবিব বিল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব উভয়েই পেয়েছেন ৩০৪ ভোট; ক্রমানুসারে তারা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন।

প্রাপ্ত ফল অনুযায়ী, চতুর্থ-দশম স্থান পর্যন্ত রয়েছেন এ জেড এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শেখ কামাল, মো. এমদাদুল হুসাইন সোহেল, এন জোহা এবং মো. ফারুক আহমদ।

১১-২০তম স্থান পর্যন্ত নির্বাচিত পরিচালকরা হলেন তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসাইন, মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, মনজুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সরদার ও গোলাম কিবরিয়া মজুমদার।

নির্বাচনে ২৯টি পদের বিপরীতে চারজন সভাপতি প্রার্থীসহ তিন প্যানেলে ৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে মোট ৬৭৩ ভোটার ছিলেন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৭০ জন। ঢাকা অঞ্চল থেকে ৫১২ জন ও চট্টগ্রাম অঞ্চল থেকে ভোট দিয়েছেন ৫৮ জন। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টার পর থেকে ভোট গণনা শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments