Friday, July 24, 2026
Home কর্পোরেট এক্সিম ব্যাংকের ‘এক্সিম স্মার্ট রিসিট’ সেবার শুভ উদ্বোধন

এক্সিম ব্যাংকের ‘এক্সিম স্মার্ট রিসিট’ সেবার শুভ উদ্বোধন

গ্রাহকদের চাহিদার প্রতি বিশেষ মনোযোগ দিয়ে এক্সিম ব্যাংক নতুন একটি সেবা পণ্য বাজারে নিয়ে এসেছে, যার নাম ‘এক্সিম স্মার্ট রিসিট’। আজ (৫ মার্চ, ২০২৫) এক আনন্দদায়ক অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে এই নতুন সেবা পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা)। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের অন্যান্য বিভাগের প্রধানগণ।

এম আখতার হোসেন তার বক্তব্যে বলেন, “এক্সিম ব্যাংক সবসময় গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে কাজ করে। এই নতুন সেবা পণ্যের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের আরও সহজ, দ্রুত এবং নিরাপদ লেনদেনের সুবিধা প্রদান করতে পারব। ‘এক্সিম স্মার্ট রিসিট’ গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরো সাশ্রয়ী ও কার্যকরী পরিষেবা নিশ্চিত করবে।”

‘এক্সিম স্মার্ট রিসিট’ সেবা পণ্যের মাধ্যমে গ্রাহকরা এখন আরও স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এবং তাদের লেনদেনের সমস্ত রসিদ ডিজিটালি গ্রহণ করতে সক্ষম হবেন। এক্সিম ব্যাংকের এই উদ্ভাবন গ্রাহকদের জন্য একটি নতুন যুগের সূচনা করবে, যা তাদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও উন্নত ও সহজতর করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments