দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন শুধু ব্যবসায়িক সাফল্যেই থেমে নেই, বরং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। এই ধারাবাহিকতায় ওয়ালটনের ক্যাম্পেইনের অংশ হিসেবে সৌভাগ্যবান ক্রেতা রাসেল ফকির জিতেছেন ১০ লাখ টাকা।
চিত্রনায়ক আমিন খান বলেন, “ওয়ালটন শুধু ব্যবসা করে না, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখে। ওয়ালটনের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রমাণ আজকের এই আয়োজন। আমাদের সবার উচিৎ দেশীয় ব্র্যান্ডের পণ্য কেনার মাধ্যমে দেশের টাকা দেশেই রাখা।”
আসন্ন ঈদ উৎসব উপলক্ষে ওয়ালটন ক্রেতাদের জন্য দিচ্ছে আরও বড় সুযোগ। নতুন ক্যাম্পেইনে, যে কোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনলে মিলতে পারে ১০ লাখ টাকা পুরস্কার। এ ছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার এবং নিশ্চিত উপহার।
ওয়ালটনের এই ক্যাম্পেইন চলবে ২০ ফেব্রুয়ারি থেকে ঈদুল আজহা পর্যন্ত। ক্রেতাদের বিশ্বাস এবং আস্থার প্রতীক হয়ে ওঠা ওয়ালটন বরাবরের মতো এবারও তাদের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় অফার।
দেশীয় শিল্পের প্রসারে ওয়ালটনের ভূমিকা অপরিসীম। আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে, নন-ব্র্যান্ডেড পণ্যের পেছনে অর্থ ব্যয় না করে দেশের ব্র্যান্ডের পণ্য কেনার মাধ্যমে দেশীয় শিল্পকে এগিয়ে নেওয়ার।


