Saturday, July 25, 2026
Home জাতীয় বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তদন্তে দেখা গেছে হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি ছিল। বিশেষ করে নবজাতকদের রাখা পোস্ট-অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় বায়ু চলাচল ও ভেন্টিলেশন ব্যবস্থা ছিল না। দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকায় কক্ষের ভেতরে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায় বলে তদন্তে উঠে এসেছে।

প্রায় ৯০০ বর্গফুট আয়তনের একটি কক্ষে রোগী, নবজাতক, স্বজন ও হাসপাতালের কর্মী মিলিয়ে ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি মানুষ অবস্থান করছিলেন। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তদন্ত কমিটি আরও জানতে পেরেছে, সংশ্লিষ্ট ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের উপস্থিতি ছিল না এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় কর্মরত সেবিকাদের পর্যাপ্ত প্রশিক্ষণও ছিল না। হাসপাতালের প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা হাসপাতাল পরিচালনার মৌলিক শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার পর দ্রুত তদন্ত কমিটি গঠন করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই তারা প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা দায়িত্বহীনতা মেনে নেওয়া হবে না। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হাসপাতাল ব্যবস্থাপনায় জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments