Sunday, July 26, 2026
Home অর্থ-বানিজ্য শুক্রবার বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট

শুক্রবার বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট

বর্তমান ব্যস্ত জীবনে ছুটির দিন কেবল অলস সময় কাটানোর দিন নয়। সপ্তাহজুড়ে জমে থাকা নানা কাজের বেশিরভাগই এই দিনে সম্পন্ন করতে হয়। ঘুরতে যাওয়া, পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি কেনাকাটার জন্যও ছুটির দিন বিশেষ গুরুত্ব পায় ।কেননাকেনাকাটাজীবনের একটি অপরিহার্য বিষয়। কিন্তু মার্কেটে গিয়ে যদি দেখা যায় সেটি বন্ধ, তাহলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে যায়।
তাই কেনাকাটার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন, শুক্রবার (৫ জুন) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। এতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়িয়ে সহজেই আপনার কেনাকাটার পরিকল্পনা সাজিয়ে নিতে পারবেন।
 
শুক্রবার বন্ধ থাকে যেসব এলাকার দোকানপাট
কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চাঁনখারপুল চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ অর্থাৎ পুরান ঢাকার প্রায় সকল এলাকা ভিত্তিক দোকানে কেনাবেচা বন্ধ থাকবে।
 
অপরদিকে বড় পরিসরের যেসব মার্কেট বন্ধ থাকবে
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন।
শুক্রবার পুরান ঢাকায় কেনাকাটার জন্য উপযুক্ত দিন নয় বরং এটি ঘুরে বেড়ানো ও আনন্দ উপভোগের দিন। কারণ এদিন এলাকার বেশিরভাগ দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। তাই যারা এই শুক্রবার পুরান ঢাকায় যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য কেনাকাটার পরিবর্তে ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখা এবং সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার পরিকল্পনা করাই উপযোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments