Tuesday, July 7, 2026
Home জাতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সেখানে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি যমুনায় গিয়ে দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল সোয়া ৯টা থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য যমুনার প্রধান ফটক খুলে দেওয়া হলে ধীরে ধীরে সেখানে ভিড় জমতে শুরু করে। রাজনীতিবিদ, কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় দেশের সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলাপও হয় বলে জানা গেছে। পরে প্রধানমন্ত্রী তার পরিবারসহ অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও এতে উপস্থিত ছিলেন।

ঈদের এই আনুষ্ঠানিকতা কেবল শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি জাতীয় ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির প্রতীক হিসেবে প্রতিফলিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান। সরকার তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ দায়িত্ব...

মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারের একটি ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত ৮টা ২ মিনিটের দিকে আগুন লাগার খবর...

মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় তহবিলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীদের প্রতি প্রতি মাসের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও নিয়মিতভাবে নিজের বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয়...

ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে ‘ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যাংকিং প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক স্বীকৃতি Infosys Finacle Innovation Awards 2026-এ ‘Maximizing Customer Engagement’ ক্যাটাগরিতে গোল্ড উইনার হিসেবে স্বীকৃতি পেয়েছে কমিউনিটি ব্যাংক...

Recent Comments