Saturday, May 16, 2026
Home জাতীয় মুক্তিযুদ্ধের আদর্শ পূরণে এখনও অনেক পথ বাকি: স্পিকার

মুক্তিযুদ্ধের আদর্শ পূরণে এখনও অনেক পথ বাকি: স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বপ্ন ও আদর্শ ধারণ করে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তব রূপ পায়নি। শনিবার সকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্পিকার বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন করা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই লক্ষ্য পূরণে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত জাতীয় সংসদ এবং দেশের জনগণ সম্মিলিতভাবে কাজ করলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্রের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। জনগণ তাদের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন হিসেবে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। এখন দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্যদের উচিত জনগণের সেই আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করা এবং একটি কার্যকর ও জনমুখী সংসদ গড়ে তোলা।

এ সময় বৈশ্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্পিকার। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে, যার প্রভাব বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতেও পড়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি ও পণ্যমূল্যের অস্থিরতা দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলতে পারে বলেও তিনি উল্লেখ করেন। শেষে তিনি বিশ্বশান্তির জন্য প্রার্থনা করে বলেন, চলমান সংঘাত যেন দ্রুত অবসান হয় এবং বিশ্বে স্থিতিশীলতা ফিরে আসে—এটাই সকলের প্রত্যাশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর

মার্সেল ফ্রিজ কিনে পাওয়া ১০ লাখ টাকার চেক ক্রেতা হাবিবুরের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন অভিনেত্রী সাদিয়া আয়মান, অভিনেতা ইরফান সাজ্জাদসহ মার্সেলের ঊর্দ্ধতন কর্মকর্তারা জনপ্রিয় ইলেকট্রনিক্স...

প্রাথমিকের মিড ডে মিলে অনিয়ম পেলে মামলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের ফিডিং কার্যক্রম বাস্তবায়নে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। আজ শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনাটি গণমাধ্যমে...

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী

খালখনন, কৃষিকার্ডসহ সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকারে থাকলে সেই ওয়াদা পূরণ...

অ্যাক্সেনটেক উপস্থাপিত ফিকি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হলো রবি আজিয়াতা পিএলসি

শুক্রবার, ১৫ মে ২০২৬ তারিখে এক প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘টুর্নামেন্ট ২০২৬’, যেখানে বাংলাদেশে দলগত কাজ, ক্রীড়াসুলভ মনোভাব এবং কর্পোরেট...

Recent Comments