Sunday, May 24, 2026
Home জাতীয় কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে, নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান

কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে, নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। রোববার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসক মু. রেজা হাসান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এই অর্থ দাফন-কাফনের কাজে সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতদের স্বজনদের সঙ্গে দ্রুত যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ হস্তান্তরের সময়ই সংশ্লিষ্ট পরিবারগুলোর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হবে। পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

এর আগে ভোরে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন, যাদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে। এছাড়া বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন, যাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিংটি অরক্ষিত থাকায় দুর্ঘটনার ঝুঁকি আগে থেকেই ছিল। বাসটি রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেন এসে ধাক্কা দেয়, ফলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ার‌ম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার (২৪ মে)...

রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন...

বিএটির বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক তিন লাখ কোটি টাকা জালিয়াতি ও পাচার

বিগত ৫৫ বছরে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ লাখ কোটি টাকার বেশি জালিয়াতি ও পাচারের...

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর...

Recent Comments