Thursday, July 9, 2026
Home জাতীয় হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের কাছে দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সফলতা কামনায় বিশেষ দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সফলতার জন্যও প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

রোববার মিনায় হজযাত্রীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র হজ মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, ধৈর্য, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা বহন করে। তিনি হাজিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন নিজেদের ইবাদতের পাশাপাশি দেশ, জাতি এবং সমগ্র মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করেন।

বর্তমান সরকার হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। হজযাত্রীদের যাতায়াত, আবাসন, চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য উন্নয়ন আনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে হাজিরা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক পরিবেশে হজ পালন করতে পারবেন।

মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখা বর্তমান সময়ের অন্যতম প্রয়োজন। আল্লাহ যেন সবাইকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন এবং বিশ্বব্যাপী অস্থিরতা ও বিভেদ দূর করেন—সেই প্রার্থনাও করেন তিনি।

হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকারের ভূয়সী প্রশংসা করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষ এবারের হজকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে মিনায়, আরাফায় ও মুজদালিফায় হাজিদের সুবিধার্থে নেওয়া পদক্ষেপগুলো প্রশংসনীয়।

সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের নির্দেশনায় দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় হাজিদের সেবায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি আশা করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এবারের হজ কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

দেশের নতুন ভিসা নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। ‘ভিসা পলিসি, ২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে...

তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিআইএস-বিসিসিআইর বৈঠক, বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব

বাংলাদেশ সফররত তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দার ও তাঁর সরকারি প্রতিনিধিদল ৭ জুলাই সিআইএস-বিসিসিআইর সভাপতি যাদব দেবনাথ এবং পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও...

রূপালী ব্যাংকে ৮০১ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০১৪ সালে রূপালী ব্যাংকে ৮০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নথিপত্র সংগ্রহ ও যাচাই শেষে সংশ্লিষ্ট...

এমটিবি ও দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) গ্রাহকদের জন্য সহজ শর্তে গৃহঋণ সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর...

Recent Comments