Saturday, July 11, 2026
Home জাতীয় এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন মাজাকাত হারুন, ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন মাজাকাত হারুন, ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের (ইআইএল) পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সভায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য মাজাকাত হারুনকে চেয়ারম্যান এবং এবিএম কায়ছারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বুধবার (৮ জুলাই) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাজাকাত হারুন কোম্পানির অন্যতম পরিচালক এবং এর আগে ২০১২-২০১৫ ও ২০২৪-২০২৬ মেয়াদেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের সুপরিচিত ব্যবসায়ী। এছাড়া তিনি এক্সিম ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও সাবেক পরিচালক। বর্তমানে তিনি অ্যারন ডেনিম লিমিটেড এবং কেমিট্যান লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

ব্যবসায়ী সংগঠনেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। ২০১৫ সাল থেকে তিনি বাংলাদেশ ক্যামিকেল ইমপোর্ট অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিআইএমএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য।

অন্যদিকে, এবিএম কায়ছার কোম্পানির অন্যতম পরিচালক। এর আগে তিনি এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ক্লেইম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ইনডেন্টিং অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য। এছাড়া তিনি গোমতী টেক্সটাইলস লিমিটেড ও গোমতী অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তাঁর পিতা আব্দুর রশিদ এক্সপ্রেস ইন্স্যুরেন্সের অন্যতম উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দৈনন্দিন কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতের আগে সেদিনের সাপ্তাহিক বন্ধের তালিকা জেনে নেওয়া জরুরি। অন্যথায় গন্তব্যে গিয়ে মার্কেট বা দোকানপাট বন্ধ...

ভোটার হতে চাইলে দিতে হবে পরিবারের সবার এনআইডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে পিতামাতা ছাড়াও পরিবারের অন্য সব...

মিডল্যান্ড ব্যাংক ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে চুক্তি

ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সঙ্গে এক চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে...

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

Recent Comments