Wednesday, July 8, 2026
Home কর্পোরেট এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাজাকাত হারুন, ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাজাকাত হারুন, ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের (ইআইএল) সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ২০২৫-২০২৬ সময়ের জন্য চেয়ারম্যান মাজাকাত হারুন চেয়ারম্যান এবং এবিএম কায়ছারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চেয়ারম্যান মাজাকাত হারুন কোম্পানির একজন অন্যতম পরিচালক। ইতোপূর্বে তিনি ২০১২-২০১৫ ও ২০২৪-২০২৬ মেয়াদে কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এ দেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী। তিনি এক্সিম ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও প্রাক্তন পরিচালক। এছাড়া তিনি মেসার্স এ্যারন ডেনিম লিমিটেড এবং মেসার্স কেমিট্যান লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

চেয়ারম্যান মাজাকাত হারুন ২০১৫ সাল হতে বাংলাদেশ ক্যামিকেল ইমপোর্ট এন্ড মার্চেন্ট এসোসিয়েশন (বিসিআইএমএ)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি এফবিসিসিআই-এর জিবি সদস্য।

ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার কোম্পানির একজন অন্যতম পরিচালক। ইতোপূর্বে তিনি কোম্পানির ক্লেইম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ইনডেন্টিং এসোসিয়েশনের জেনারেল মেম্বার। তাঁর পিতা আব্দুর রশিদ দেশের একজন খ্যাতিমান ব্যবসায়ী এবং তিনি অত্র কোম্পানির একজন অন্যতম উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান।

ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার গোমতী টেক্সটাইলস লিমিটেড এবং গোমতী অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দর বৃদ্ধির শীর্ষ স্থানে সি পার্ল বিচ রিসোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে সি পার্ল বিচ...

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাজাকাত হারুন, ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের (ইআইএল) সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ২০২৫-২০২৬ সময়ের জন্য চেয়ারম্যান মাজাকাত হারুন চেয়ারম্যান এবং এবিএম কায়ছারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বুধবার...

গ্যাস উৎপাদন নিয়ে যে তথ্য দিলেন জ্বালানি মন্ত্রী

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস অনুসন্ধান, নতুন কূপ খনন এবং অফশোর কার্যক্রম জোরদার করেছে সরকার। জাতীয় সংসদে বুধবার (৮ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও...

অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অন্তর্ভুক্তির দাবি

দেশের নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন নীতিমালার আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশকরা। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী...

Recent Comments