Wednesday, July 8, 2026
Home পুঁজিবাজার ইউসিবির রাইট শেয়ার অনুমোদন

ইউসিবির রাইট শেয়ার অনুমোদন

শেয়ারবাজার থেকে প্রায় ৭৭৫ কোটি টাকা সংগ্রহে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইটস শেয়ার হিসেবে ইস্যু করবে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। বিদ্যমান শেয়ারহোল্ডাররা প্রতি ২টি বিদ্যমান শেয়ারের বিপরীতে একটি রাইটস শেয়ার (১:২ অনুপাতে) কেনার সুযোগ পাবেন। এর মাধ্যমে ব্যাংকটি মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহ করবে। বিএসইসি জানিয়েছে, রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ইউসিবি ব্যাংক তাদের নিয়মিত ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

দেশের পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর...

ইউসিবির রাইট শেয়ার অনুমোদন

শেয়ারবাজার থেকে প্রায় ৭৭৫ কোটি টাকা সংগ্রহে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (৭...

আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণের মেয়াদ ৩ বছর বাড়াল অর্থ বিভাগ

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং বিনিয়োগ কার্যক্রম জোরদার করতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে বাংলাদেশ ব্যাংক থেকে গৃহীত ৩ হাজার কোটি টাকা ঋণের বিপরীতে...

যমুনা ব্যাংকের উদ্যোগে পাবনায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যবস্থাপনাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে...

Recent Comments