Friday, July 10, 2026
Home জাতীয় মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় তহবিলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় তহবিলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীদের প্রতি প্রতি মাসের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও নিয়মিতভাবে নিজের বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় তহবিলে জমা দেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৬ জুলাই) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে বিষয়টি উত্থাপন করেন। তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, তাঁর এ অনুরোধ গ্রহণ বা না-গ্রহণ করার স্বাধীনতা সবার রয়েছে। তবে তিনি মনে করেন, রাষ্ট্রের প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী অবদান রাখা দায়িত্ববোধেরই অংশ।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বৈঠকে জানান, তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানও প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যা দরিদ্র মানুষের কল্যাণ কিংবা রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যয় করা হতো। সেই পারিবারিক অনুশীলনের ধারাবাহিকতায় তিনিও একই উদ্যোগ অব্যাহত রেখেছেন।

তাঁর মূল বেতন এক লাখ ১৫ হাজার টাকা। সেখান থেকে প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা সরকারি হিসাবে জমা দেওয়া হয়। বেতন ব্যাংক হিসাবে জমা হওয়ার পর তিনি নিজেই সরকারের নির্ধারিত হিসাবে অর্থটি পাঠিয়ে দেন।

বৈঠকে উপস্থিত মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করেন এবং আর্থিকভাবে সক্ষম হন, তাহলে তাঁরাও একইভাবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতে পারেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এ প্রস্তাব মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচকভাবে গ্রহণ করেন। তাঁর মতে, রাষ্ট্রের কল্যাণে স্বেচ্ছায় অবদান রাখার এই উদ্যোগ দায়িত্বশীল নেতৃত্বের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে উপায়ের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

ফান্ড ট্রান্সফার, রেমিট্যান্স সেবা এবং শরিয়াহসম্মত ইসলামিক মাইক্রো সেভিংস কার্যক্রম সম্প্রসারণে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক...

উদ্ধার ও যোগাযোগ সচল করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ...

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং পাহাড়ি...

বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

  টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় বাড়তি...

Recent Comments