Friday, July 10, 2026
Home জাতীয় বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান। সরকার তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ দায়িত্ব প্রদান করেছে।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১০ (৪)-এর বিধান অনুসারে এ নিয়োগ কার্যকর করা হয়েছে। ডেপুটি গভর্নর পদে দায়িত্ব পালনের জন্য মো. আনিছুর রহমানকে তার বর্তমান নির্বাহী পরিচালক পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিত রাখার শর্ত আরোপ করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নিয়োগের মেয়াদ হবে তিন বছর। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের প্রচলিত বিধি-বিধান এবং চুক্তির শর্ত অনুসারে দায়িত্ব পালন করবেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং পাহাড়ি...

বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

  টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় বাড়তি...

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের তালিকায় যুক্ত হল বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট। যমুনা নদীর তীরে নতুন এ দুটি নদীবন্দর চালুর বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নৌ-পরিবহন...

সীমান্তে বিএসএফের পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...

Recent Comments