Tuesday, July 7, 2026
Home জাতীয় দেশকে বাসযোগ্য করতে সম্মিলিত উদ্যোগ জরুরি: কৃষিমন্ত্রী

দেশকে বাসযোগ্য করতে সম্মিলিত উদ্যোগ জরুরি: কৃষিমন্ত্রী

কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। হাজারো মুসল্লির উপস্থিতিতে ঈদগাহ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব ক্বারি ইব্রাহিম।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর দরবারে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের মানুষের সুখ-শান্তি কামনা করা হয়। ঈদের এই মিলনমেলায় সব শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেন।

ঈদের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত দেশ রেখে যেতে হলে এখন থেকেই সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধান জামাতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদগাহ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা যায়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লার ১৭টি উপজেলায় মোট ৪ হাজার ১৫১টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মসজিদে ২ হাজার ৯৩টি এবং ঈদগাহে ২ হাজার ৫৮টি জামাত অনুষ্ঠিত হয়।

সার্বিকভাবে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করেছেন কুমিল্লাবাসী। শহর থেকে গ্রাম—সবখানেই ছিল উৎসবের আমেজ। আত্মীয়-স্বজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ঘোরাঘুরি এবং বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়ে জমে ওঠে ঈদের আনন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসিআই পিএলসির চিফ পিপল অফিসার হিসেবে দায়িত্ব নিলেন মো. মঈনুল ইসলাম

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি তাদের মানবসম্পদ কার্যক্রমকে আরও গতিশীল ও ভবিষ্যতমুখী করতে মো. মঈনুল ইসলামকে চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে। ২০২৬...

চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল...

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (৭ জুলাই)...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা মঙ্গলবার (৭ জুলাই) প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকটি এক সংবাদ...

Recent Comments