Sunday, May 31, 2026
Home জাতীয় পুরোনো সংসদীয় সংস্কৃতি বদলাতে চায় বিএনপি

পুরোনো সংসদীয় সংস্কৃতি বদলাতে চায় বিএনপি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংসদে সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখবেন—এ লক্ষ্যেই তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান এলাকায় বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এবারের সংসদ হবে জনকল্যাণমুখী এবং সবার কাছে গ্রহণযোগ্য। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংসদীয় কার্যক্রম পরিচালনা করার বিষয়ে দলীয় সংসদ সদস্যদের প্রস্তুত করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপিরা সংসদে গঠনমূলক আলোচনা ও কার্যকর ভূমিকার মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপি দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন শনিবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়।কর্মশালার সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিদের অংশগ্রহণের কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কর্মশালায় সংসদীয় কার্যপ্রণালি, সংসদ সদস্যদের আচরণবিধি, বিল প্রণয়ন ও তা পর্যালোচনার পদ্ধতি, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। এছাড়া অভিজ্ঞ সংসদ সদস্য ও সাবেক প্রশাসনিক কর্মকর্তারা নতুন এমপিদের সামনে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরছেন। এর মাধ্যমে সংসদে কার্যকর অংশগ্রহণ, আইন প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দক্ষতার সঙ্গে উপস্থাপনের বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

দলটির নেতারা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নতুন সংসদ সদস্যদের দক্ষতা বাড়াতে এবং সংসদীয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এ অর্থ সহায়তার...

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। রোববার...

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

Recent Comments