Wednesday, July 22, 2026
Home জাতীয় রাজনীতি দুর্নীতি দূর হলেই দেশের শিল্প ও অর্থনীতি নতুন গতিতে এগিয়ে যাবে: ডা....

দুর্নীতি দূর হলেই দেশের শিল্প ও অর্থনীতি নতুন গতিতে এগিয়ে যাবে: ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে নামের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব অর্থেই পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে। জনগণকে আর আন্তর্জাতিক বিমানবন্দরের নামে বিভ্রান্ত করা হবে না বলে তিনি মন্তব্য করেন।

শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা জামায়াত আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান বিশ্ব দ্রুতগতিতে এগিয়ে গেলেও বাংলাদেশ নানা কারণে পিছিয়ে পড়ছে। এই সংকট থেকে দেশকে মুক্ত করতে হলে প্রয়োজন সৎ, যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব। তিনি জানান, ক্ষমতায় গেলে ম্যানচেস্টারসহ বিশ্বের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে এবং কোনো অজুহাতে তা বন্ধ হতে দেওয়া হবে না।

দুর্নীতির প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, দুর্নীতি দেশকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। দুর্নীতি বন্ধ করা গেলে উৎপাদনশীলতা বাড়বে, শিল্প ও অর্থনীতি নতুন গতি পাবে। তিনি যুব সমাজকে দেশের ভবিষ্যৎ শক্তি উল্লেখ করে বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা তরুণদের হাত ধরেই বাস্তবায়িত হবে।

৫ আগস্টের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, যারা জীবন বাজি রেখে স্বাধীনতার সংগ্রামে ভূমিকা রেখেছেন, জাতি তাদের চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।কুলাউড়ার ভূ-প্রকৃতি উল্লেখ করে তিনি বলেন, পাহাড়, সমতল ও নদী-নালায় ঘেরা এই জনপদ আল্লাহর এক বিশেষ নিয়ামত। তিনি সবাইকে সঙ্গে নিয়ে বিভক্তিহীনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

চা-শ্রমিকদের অধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, মৌলভীবাজার চায়ের রাজধানী হলেও চা-শ্রমিকরা দীর্ঘদিন অবহেলিত। তাদের সন্তানদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন চা-শ্রমিকের সন্তানও যেন দেশের সর্বোচ্চ পদে যাওয়ার স্বপ্ন দেখতে পারে—এমন বাংলাদেশ গড়াই জামায়াতের লক্ষ্য।

জনসভায় তিনি মৌলভীবাজার-২ আসনের জামায়াত প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর পক্ষে ভোট চান এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতৃবৃন্দ। বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে...

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরো সহজ, সাশ্রয়ী এবং স্বাচ্ছন্দ্যময় করতে উদ্ভাবনীয় এক চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।  সোমবার...

জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারকে অসাংবিধানিক বা অবৈধ বলা হলে একই সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত...

বিমান আধুনিকায়নে এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে...

Recent Comments