Sunday, April 19, 2026
Home জাতীয় বাবার জন্য ভোটারদের দ্বারে দ্বারে জাইমা রহমান

বাবার জন্য ভোটারদের দ্বারে দ্বারে জাইমা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরালো হচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর অভিজাত গুলশান এলাকায় দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মাঠে নামেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি।

দুপুরের দিকে গুলশান পুলিশ প্লাজা এলাকা থেকে শুরু হয় জাইমা রহমানের গণসংযোগ। তিনি গুলশানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষের হাতে বিএনপির নির্বাচনী লিফলেট তুলে দেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে জাইমা রহমান বলেন, তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনাদের সমর্থন ও ভোটের মাধ্যমে আমার বাবাকে জয়ী করতে চাই। ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় পাশে থাকুন।” তার বক্তব্যে নির্বাচনের গুরুত্ব ও ভোটাধিকার প্রয়োগের আহ্বান উঠে আসে।

এ সময় তিনি শুধু খোলা সড়কেই সীমাবদ্ধ থাকেননি; গুলশান এলাকার বিভিন্ন অফিস, ব্যাংক ও শপিং মলেও প্রবেশ করে ভোটারদের সঙ্গে কথা বলেন। কর্মজীবী মানুষ ও তরুণ ভোটারদের কাছেও ধানের শীষের পক্ষে সমর্থন চান তিনি।

গণসংযোগ চলাকালে জাইমা রহমানের সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনকেও দেখা যায়। পুরো কর্মসূচি জুড়ে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে আগ্রহ প্রকাশ করেন, যা তিনি হাসিমুখে গ্রহণ করেন। গুলশান পুলিশ প্লাজা থেকে গুলশান-১ সার্কেল পর্যন্ত চলা এই গণসংযোগ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments