Thursday, June 4, 2026
Home জাতীয় সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি মাছউদ

সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং কোনো পক্ষের চাপের মুখে নেই বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইসি মাছউদ বলেন, “নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো। ভোটগ্রহণের জন্য সহায়ক পরিবেশ বিদ্যমান রয়েছে। এবার কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই।” তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সবাই প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার বাহিনী—সবাই একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করছে। মাঠপর্যায়ে ঘুরে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনকে সহজ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলসহ সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। নির্বাচনবিরোধী কোনো আন্দোলন বা কর্মসূচি কমিশন সমর্থন করে না। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জনগণকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বড় দুই দলের শীর্ষ নেতারা নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলছেন। কমিশনের অনুরোধে পোস্টার অপসারণ ও সফর বাতিলের ঘটনাই তার প্রমাণ। একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যকে তিনি ‘ভোটযুদ্ধের অংশ’ হিসেবে আখ্যায়িত করেন। সহিংসতা ও হত্যাকাণ্ডের বিষয়ে দুঃখ প্রকাশ করে ইসি মাছউদ বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাতে আরও বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রী সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট...

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল...

বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বাড়ানো হয়েছে দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুচরা...

আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন

দেশব্যাপী আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ঢাকার আশুলিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) ২৩৬তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় গ্রাহক, উদ্যোক্তা...

Recent Comments