Friday, July 24, 2026
Home কর্পোরেট এনআরবি গ্রাহকদের জন্য চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করলো কমিউনিটি ব্যাংক

এনআরবি গ্রাহকদের জন্য চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করলো কমিউনিটি ব্যাংক

নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) গ্রাহক ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য নতুন আর্থিক সেবা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। চার্জ-ফ্রি এই বিশেষ ডিপোজিট প্রোডাক্ট দুটি হলো “কমিউনিটি প্রবাস সঞ্চয়” এবং “কমিউনিটি প্রবাস প্রিয়জন”। রাজধানীতে আয়োজিত ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব প্রোডাক্টের উদ্বোধন করা হয়।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রবাস থেকে পাঠানো রেমিট্যান্সকে নিরাপদভাবে সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ দিতে স্থানীয় মুদ্রাভিত্তিক এই প্রোডাক্টগুলো চালু করা হয়েছে। এনআরবি গ্রাহক ও প্রবাসী আয়গ্রহীতা পরিবারের পরিবর্তিত আর্থিক চাহিদা বিবেচনায় রেখে এতে যুক্ত করা হয়েছে নানা ভ্যালু-অ্যাডেড সুবিধা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদতসহ ব্যাংকের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানরা। উদ্বোধনী বক্তব্যে কিমিয়া সাআদত বলেন, প্রবাসী আয়ভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী সমাধান প্রদানে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, “কমিউনিটি প্রবাস সঞ্চয়” মূলত এনআরবি গ্রাহকদের জন্য একটি বিশেষ সেভিংস অ্যাকাউন্ট, আর “কমিউনিটি প্রবাস প্রিয়জন” প্রবাসী আয় গ্রহণকারী পরিবারের দীর্ঘমেয়াদি সঞ্চয় ও বিনিয়োগ পরিকল্পনায় সহায়ক হবে। উভয় প্রোডাক্টের আওতায় গ্রাহকেরা সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যের জীবনবীমা, চার্জ-ফ্রি অ্যাকাউন্ট সুবিধা, প্রতিযোগিতামূলক মুনাফা হার এবং দেশব্যাপী শতাধিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাংলাদেশের জন্য ১০ শতাংশ

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বা বাধ্যতামূলক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত...

রাষ্ট্রপতির পদত্যাগ চর্চার মধ্যে সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এ পরিস্থিতিতে থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজের...

Recent Comments