Thursday, July 23, 2026
Home জাতীয় ভিত্তিহীন মামলায় হয়রানির পর জামিন পেলেন জুলাই কন্যা সুরভী

ভিত্তিহীন মামলায় হয়রানির পর জামিন পেলেন জুলাই কন্যা সুরভী

জুলাই গণ-আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তরুণী কর্মী তাহরিমা জান্নাত সুরভী জামিন পেয়েছেন। সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে বলা হয়, “আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।”

সংগঠনটির সভাপতি রিফাত রশিদ জানান, সোমবার তাহরিমা জান্নাত সুরভীকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে ওই আদেশের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়।

রিভিশন আবেদনের সঙ্গে অন্তর্বর্তী জামিন চেয়ে আবেদন করা হলে জেলা জজ আদালত-১ এ বিষয়ে শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে আদালত আবেদনকারীর যুক্তি বিবেচনায় নিয়ে সন্তুষ্ট হয়ে তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেন বলে জানান সংশ্লিষ্টরা।

এর আগে গত ২৫ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই তার মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন সংগঠন ও আন্দোলনকর্মীরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের জুলাই ও আগস্ট মাসে চলমান আন্দোলনের সময় রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে একাধিক ধাপে অর্থ আদায়ের অভিযোগ আনা হয়। এই অভিযোগের ভিত্তিতেই মামলাটি দায়ের করা হয়।

এদিকে তাহরিমার জামিন মঞ্জুর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা দাবি করেছেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিগগির পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে। সম্ভাব্য পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হতে...

প্রথমার্ধে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৯ শতাংশ

বীমা খাতে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) নিট মুনাফা ৯ শতাংশ বেড়েছে। ব্যাংকটির পর্ষদ সভায় চলতি ২০২৬ হিসাব বছরের...

৬ বীমা কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

বীমা খাতে তালিকাভুক্ত ছয় কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি ছয়টি হলো সিটি ইন্স্যুরেন্স পিএলসি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি...

আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের সব...

Recent Comments