Friday, July 10, 2026
Home জাতীয় পূর্বাচলে পুলিশের বৃহৎ প্রকল্প অনুমোদনের পথে, বাড়ছে ৬ হাজার নতুন পদ

পূর্বাচলে পুলিশের বৃহৎ প্রকল্প অনুমোদনের পথে, বাড়ছে ৬ হাজার নতুন পদ

রাজধানীর কাছাকাছি গড়ে ওঠা পূর্বাচল নতুন শহরকে কেন্দ্র করে পুলিশের নজিরবিহীন অবকাঠামো ও জনবল সম্প্রসারণের একটি বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও ভবিষ্যৎ নগর নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় এনে একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রস্তাব এখন প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী পূর্বাচল এলাকায় চারটি থানা, ছয়টি পুলিশ ফাঁড়ি ও ৪১টি পুলিশ বক্স স্থাপন করা হবে। পাশাপাশি অপরাধ বিভাগ, গোয়েন্দা শাখা, ট্রাফিক ইউনিট, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগ, পরিবহন শাখা, পুলিশ লাইনস এবং একটি আধুনিক আইটি বা এমআইএস ইউনিট গড়ে তোলার প্রস্তাব রয়েছে। পুরো কাঠামো পরিচালনার জন্য ডিএমপির সাংগঠনিক কাঠামোতে নতুন করে ৬ হাজার ৫২৪টি পদ সৃষ্টির কথা বলা হয়েছে, যা পুলিশের ইতিহাসে একক প্রকল্প হিসেবে সবচেয়ে বড় উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মাস্টারপ্ল্যান অনুযায়ী, ভবিষ্যতে পূর্বাচলে প্রায় ৩০ থেকে ৪০ লাখ মানুষের বসবাস হতে পারে। এখানে সরকারি আবাসন, কূটনৈতিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে উঠবে। এত বিপুল জনসংখ্যা ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিবেচনায় শুরু থেকেই শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি সাড়া এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় এই কাঠামো অপরিহার্য। প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে এবং অনুমোদন পেলে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

Recent Comments