Friday, July 10, 2026
Home জাতীয় বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার

বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে বিশেষ সমন্বয়কারীর দায়িত্ব দিয়েছে সরকার।

শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, বন্যাদুর্গত এলাকায় পরিচালিত সব সরকারি সংস্থার উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী।

প্রজ্ঞাপন অনুযায়ী, বন্যায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র, স্থানীয় প্রশাসনের কাছে থাকা ত্রাণসামগ্রীর মজুদ এবং চলমান উদ্ধার কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করবেন তিনি। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিকনির্দেশনা দিয়ে কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করবেন।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রীর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও তদারকির দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়েছে।

সরকারকে নিয়মিতভাবে বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা, গৃহীত পদক্ষেপ এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি সংস্থা দায়িত্ব পালনে প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে। সরকারের আশা, এ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া এবং পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে সম্মাননা পেলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য

আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে নেপালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প-২০২৬। ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত কাঠমান্ডু ও পোখরায়...

বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ...

টানা বৃষ্টি কত দিন, জানাল আবহাওয়া অফিস

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে গত তিন দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর...

দেশজুড়ে বন্যা মোকাবিলায় ১০ দফা বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রীর

সারা দেশে টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংশ্লিষ্ট প্রশাসন এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Recent Comments