Friday, July 10, 2026
Home জাতীয় উদ্ধার ও যোগাযোগ সচল করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী

উদ্ধার ও যোগাযোগ সচল করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে দুর্গত মানুষের পাশে কাজ করছে বাহিনীটি।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, পাহাড়ধস ও জলাবদ্ধতার কারণে বহু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে প্রকৌশল সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধসে পড়া মাটি ও ধ্বংসাবশেষ অপসারণের মাধ্যমে দ্রুত সড়ক যোগাযোগ সচল করার চেষ্টা চলছে।

ভূমিধসের ঝুঁকিতে থাকা দুর্গম এলাকা থেকে এ পর্যন্ত প্রায় ২২১টি পরিবারকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি দুর্যোগের কারণে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বান্দরবানে আটকে পড়া ১৪০ জন পর্যটককে নিরাপদে সরিয়ে আনার পাশাপাশি সাজেকে আটকে থাকা প্রায় ৬০০ পর্যটকের মধ্যে প্রথম ধাপে ১৫০ জনকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

উদ্ধার ও যোগাযোগ সচল করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ...

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং পাহাড়ি...

বৃষ্টির প্রভাবে রাজধানীতে বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম

  টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির দাম বেড়ে যাওয়ায় বাড়তি...

নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের তালিকায় যুক্ত হল বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট। যমুনা নদীর তীরে নতুন এ দুটি নদীবন্দর চালুর বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নৌ-পরিবহন...

Recent Comments