Friday, July 10, 2026
Home কর্পোরেট আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে সম্মাননা পেলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য

আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে সম্মাননা পেলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য

আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে নেপালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প-২০২৬। ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত কাঠমান্ডু ও পোখরায় অনুষ্ঠিত এ আয়োজনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দেড় শতাধিক তরুণ জলবায়ু কর্মী, গবেষক, শিক্ষার্থী ও পরিবেশ আন্দোলনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশের স্টামফোর্ড ইউনিভার্সিটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরিফ নাফে আস সাবের। তার সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার।

গত সোমবার সন্ধ্যায় কাঠমান্ডুর ওয়ালনাট বিস্ট্রোতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নেপাল সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প-২০২৬-এ অংশগ্রহণের জন্য স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরিফ নাফে আস সাবেরকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নেপালের কৃষি, বন ও পরিবেশমন্ত্রী গীতা চৌধুরী তার হাতে এ সম্মাননা তুলে দেন। আয়োজকদের মতে, এই আন্তর্জাতিক ক্যাম্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং গবেষণা, নীতিনির্ধারণ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়ার উদ্যোগ আরও শক্তিশালী হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান-সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত...

আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে সম্মাননা পেলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য

আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে নেপালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প-২০২৬। ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত কাঠমান্ডু ও পোখরায়...

বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ...

টানা বৃষ্টি কত দিন, জানাল আবহাওয়া অফিস

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে গত তিন দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর...

Recent Comments