Tuesday, June 9, 2026
Home জাতীয় মৌসুমের প্রথম কুয়াশা ঢেকে দেবে রাজধানীর যেসব এলাকা

মৌসুমের প্রথম কুয়াশা ঢেকে দেবে রাজধানীর যেসব এলাকা

বাংলাদেশে শীতের আগমনী সংকেত হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমের প্রথম কুয়াশা ধেয়ে আসছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) শনিবার (৮ নভেম্বর) তাদের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে। টিমের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে কুয়াশা সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। অন্যদিকে, রাজশাহী ও ঢাকা বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার প্রভাব পড়তে পারে।

বিডব্লিউওটি জানায়, কুয়াশা সাধারণত রাত থেকে সকাল পর্যন্ত ঘন হতে পারে। তবে এটি কোনো শৈত্যপ্রবাহ নয়, তাই দেশজুড়ে তীব্র শীত অনুভূত হওয়ার সম্ভাবনা নেই। কুয়াশার কারণে রাতের তাপমাত্রা দেশের বিভিন্ন স্থানে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে, আর কিছু ক্ষেত্রে ১৫ ডিগ্রির নিচেও নামার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে এবং এর বিস্তার উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এই অবস্থায় রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, কুয়াশা বেল্ট কবে থেকে শুরু হবে এবং কোন জেলার ওপর বেশি প্রভাব ফেলবে, তা শিগগিরই নিশ্চিত করা হবে। নাগরিকদের সকাল ও রাতের দিকে সড়ক চলাচলে সতর্ক থাকার পাশাপাশি হালকা বস্ত্রের পরিবর্তে উষ্ণ জামাকাপড় ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments