Thursday, July 23, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংকের ৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

সাউথইস্ট ব্যাংকের ৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

আর্থিক অন্তর্ভুক্তি ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি. একযোগে দেশের বিভিন্ন অঞ্চলে ৮টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে। চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, বরিশাল, রাজবাড়ী ও টাঙ্গাইল জেলায় অবস্থিত এসব আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী, যিনি ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শাখা প্রধান ও সংশ্লিষ্ট এজেন্ট আউটলেটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা “স্বাগতম”-এর মাধ্যমে সাধারণ গ্রাহকরা সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, আন্তঃব্যাংক লেনদেন, রেমিটেন্স গ্রহণ, বিল পরিশোধ, বেতন বিতরণসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা নিতে পারবেন।

এছাড়া ইসলামী ব্যাংকিং সেবা “তিজারাহ” এর আওতায় শরিয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধাও পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার্থে প্রতিটি আউটলেটে স্থাপন করা হয়েছে রিসাইক্লার এটিএম, যার মাধ্যমে ২৪ ঘণ্টা জমা ও উত্তোলন সুবিধা পাওয়া যাবে।

ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এসব নতুন আউটলেটের মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংকিং সেবায় প্রবেশাধিকার আরও সহজ ও কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments