Thursday, July 23, 2026
Home কর্পোরেট ৩০ অক্টোবর শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

৩০ অক্টোবর শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে দেশের পর্যটন শিল্পের সবচেয়ে বড় আয়োজন ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এই তিন দিনব্যাপী বৃহৎ আন্তর্জাতিক মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক প্রেস মিট অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মেলার প্রেক্ষাপট ও সার্বিক প্রস্তুতি তুলে ধরেন টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তাসলিম আমিন শোভন।

​টোয়াবের পরিচালক মো. তাসলিম আমিন শোভন জানান, এবারের মেলা আগের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় ৪টি হলে ২০টি প্যাভিলিয়নসহ মোট ২২০টি স্টল থাকবে।

​মেলায় আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার এবং হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রদর্শক হিসেবে অংশ নেবে।

​পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আকর্ষণীয় র‍্যাফেল ড্র (শুধুমাত্র বিটিটিএফ অ্যাপ ব্যবহারকারীদের জন্য), ​বিকাশের ক্যাশব্যাক অফার (প্রবেশ মূল্যের উপর), ​পর্যটন সচেতনতা ও টেকসই উন্নয়নে গুরুত্ব তুলে ধরা হবে।

​টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, ‘বিটিটিএফ বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় পর্যটন মেলা যা টোয়াব ২০০৭ সাল থেকে আয়োজন করে আসছে। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এই মেলার প্রধান উদ্দেশ্য।

​মেলা ৩০ অক্টোবর থেকে শুরু করে ৩ দিন, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় ​প্রবেশ মূল্য ৫০ টাকা। তবে ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা এবং জুলাইযোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ ফ্রি।

​সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন গোল্ড পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার, হসপিটালিটি পার্টনার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহিদ হামিদ এবং পেমেন্ট পার্টনার বিকাশের প্রতিনিধি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments