Wednesday, July 22, 2026
Home কর্পোরেট এনার্জিপ্যাকের বিশেষায়িত ‘আমার গাড়ি ৫এস সার্ভিস হাব’ চালু

এনার্জিপ্যাকের বিশেষায়িত ‘আমার গাড়ি ৫এস সার্ভিস হাব’ চালু

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি দেশের অটোমোবাইল খাতে নতুন মাত্রা যোগ করেছে। সম্প্রতি গাজীপুরের ভোগড়ায় (ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক) উদ্বোধন করা হয়েছে ‘আমারগাড়ি ৫এস সার্ভিস সেন্টার’। দেশের বাণিজ্যিক যানবাহনের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে বিশেষ করে চীনা ব্র্যান্ডের বাস, ট্রাক, পিকআপসহ নির্মাণ যন্ত্রপাতির জন্য এটি হবে সর্ববৃহৎ এবং প্রথম বিশেষায়িত সার্ভিস সেন্টার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনার্জিপ্যাক এ তথ্য জানায়। অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে পরিবহন খাতে চাহিদা যেমন বাড়ছে, তেমনি গ্রাহকরা নির্ভরযোগ্য ও মানসম্মত সেবার প্রত্যাশা করছেন। এ প্রত্যাশা পূরণে অটোমোবাইল খাতে দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এনার্জিপ্যাক এই কৌশলগত উদ্যোগ নিয়েছে।

সার্ভিস সেন্টারটিতে থাকবে আসল ও মানসম্মত স্পেয়ার পার্টসের নিশ্চয়তা। একইসাথে একসাথে ২০টি গাড়ি সার্ভিসিং করার সক্ষমতা রয়েছে। শুরুতেই এখানে ৫০ জন দক্ষ জনবল নিয়োজিত হয়েছে, যারা গ্রাহকদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদান করবেন। এছাড়াও গ্রাহকদের সুবিধার্থে ২৪/৭ সাপোর্ট সিস্টেম চালু করা হয়েছে।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ বলেন, “বাংলাদেশের অটোমোবাইল খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। চীনা বাণিজ্যিক গাড়ির ব্যবহার দিন দিন বাড়ছে। তাই একটি ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারের প্রয়োজনীয়তা ছিল জরুরি। আমরা গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং গ্রাহক সন্তুষ্টিকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চাই।”

কোম্পানিটি জানিয়েছে, ভবিষ্যতে সারাদেশে ‘আমারগাড়ি ৫এস সার্ভিস সেন্টার’ বিস্তারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রায় ১,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।বাংলাদেশের পরিবর্তনশীল অটোমোবাইল খাতে উদ্ভাবনী সমাধান প্রদানে এ উদ্যোগকে এনার্জিপ্যাক একটি মাইলফলক হিসেবে দেখছে, যা গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি আরও সুদৃঢ় করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments