Saturday, June 13, 2026
Home কর্পোরেট যশোরে প্রাইম ব্যাংকের এএমএল ও সিএফটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে প্রাইম ব্যাংকের এএমএল ও সিএফটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক পিএলসি যশোরে সম্প্রতি মানি লন্ডারিং প্রতিরোধ (AML) ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (CFT) বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। ব্যাংকের AML & CFT ডিভিশন, দক্ষিণাঞ্চলীয় আঞ্চলিক কার্যালয় এবং যশোর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি সোমবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও CAMLCO মো. জিয়াউর রহমান। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা, সঠিক রিপোর্টিং ও আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী বক্তব্যে ব্যাংকের রিজিওনাল হেড মোস্তফা মাহমুদ বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তা-কর্মচারীদের বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ করে এবং গ্রাহকসেবা আরও উন্নত করতে সহায়তা করে।

প্রশিক্ষণের মূল সেশন পরিচালনা করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)-এর যৌথ পরিচালক ইবনে আহসান কবির। তিনি অংশগ্রহণকারীদের AML ও CFT সম্পর্কিত আইনি কাঠামো, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দক্ষিণাঞ্চলের মোট ১৬টি শাখা ও উপশাখা থেকে শাখা ব্যবস্থাপক (HOB) এবং ব্রাঞ্চ AML কমপ্লায়েন্স অফিসার (BAMLCO) সহ ১৩১ জন কর্মকর্তা এতে অংশ নেন।প্রাইম ব্যাংক মনে করে, এ ধরনের উদ্যোগ শুধু ব্যাংকিং খাত নয়, বরং দেশের আর্থিক ব্যবস্থাকে আরও নিরাপদ ও টেকসই করতে কার্যকর অবদান রাখবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ডিজিটাল প্লাটফর্মে...

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রচণ্ড বৃষ্টির মধ্যে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে সরকারপ্রধান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান...

ব্যাংক হিসাব খোলাসহ ৭ সেবায় বিন নেওয়া বাধ্যতামূলক

ব্যাংক হিসাব খোলাসহ ৭টি সেবা গ্রহণে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা এছাড়া যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন,...

বাজেট সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব তবে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: বিসিআই সভাপতি

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। এ বাজেটকে দেশের ইতিহাসে সর্বোচ্চ, সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব বাজেট বর্ণনা করে প্রধানমন্ত্রী...

Recent Comments