Sunday, July 19, 2026
Home কর্পোরেট অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক

অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক

আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS) হাতে নিয়েছে, তাতে অংশ নিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের কনফারেন্স রুমে একটি অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মুহাম্মদ নাজমুল হক এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) কিমিয়া সাআদত। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইমাম হোসেন ও জোবায়দা আফরোজ উপস্থিত ছিলেন। এছাড়া কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরিফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, ক্ষুদ্র আমানতধারী যেমন ১০, ৫০ কিংবা ১০০ টাকার অ্যাকাউন্ট হোল্ডার, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, স্বল্প আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী শিক্ষার্থী, ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীরা সহজে ঋণ গ্রহণের সুযোগ পাবেন। এতদিন প্রথাগত ব্যাংকিং ব্যবস্থায় জামানতের অভাবের কারণে তারা আর্থিক সহায়তা পেতে সমস্যায় পড়লেও এই স্কিম তাদের জন্য নতুন দরজা খুলে দেবে।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গৃহীত এ স্কিমে যোগ্য ঋণের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক নিজেই গ্যারান্টি প্রদান করবে। ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম ঝুঁকিতে ঋণ বিতরণ করতে পারবে। এর মাধ্যমে দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থনৈতিক উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম এ লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে এবং টেকসই উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নেবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments