Friday, June 26, 2026
Home জাতীয় নির্বাচন আয়োজনে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

নির্বাচন আয়োজনে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের চলমান সংস্কার কর্মসূচি, রাজনৈতিক উত্তরণ এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে ঘিরে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বৈঠকে উল্লেখ করেন, আগামী কয়েক মাস দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। তিনি গুতেরেসকে জানান, অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় অঙ্গীকারবদ্ধ এবং নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত গোষ্ঠী ও তাদের সহযোগীরা চুরি করা অর্থ ব্যবহার করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করা, এবং কিছু আন্তর্জাতিক পক্ষও এতে সহযোগিতা দিচ্ছে।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি ড. ইউনূসের নেতৃত্ব ও গত ১৪ মাসের প্রচেষ্টাকে সম্মান জানিয়ে বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের স্থিতিশীলতা ও উন্নয়নে তিনি জাতিসংঘের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

আলোচনায় আরও উঠে আসে রাজনৈতিক সংস্কার, বৈশ্বিক বাণিজ্যে সংরক্ষণবাদী নীতি, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সহিংসতা তদন্ত এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সম্মেলন বৈশ্বিক পর্যায়ে সংকটটিকে অগ্রাধিকার দেবে এবং আশ্রয় শিবিরে মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহে সহায়ক হবে।

বৈঠকে ড. ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট...

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

Recent Comments