Friday, June 26, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর সদস্যগণ ইসলামী ব্যাংকে বেতন হিসাব পরিচালনা, সমিতির হিসাবে জমা (ডিপোজিট) প্রদান এবং সমিতি থেকে গ্রহণকৃত ঋণের কিস্তি সহজে পরিশোধের সুবিধা গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মোঃ আফজাল হোসেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন সমিতির সভাপতি ও রেলওয়ে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মোহাম্মদ মাহবুবুর রহমান।

এসময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এন.এম. তাওহিদুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ে সহকারী মহাপরিচালক এফ.এম. মহিউদ্দিন, মোহাম্মদ নাজমুল ইসলাম ও মোঃ রফিকুল বারি খান এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর সচিব মোঃ সাখাওয়াত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট...

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

Recent Comments